Friday, December 2, 2016

অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।

▌Ӝӝᘀα অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম αᘀӝӜ▌
►►► দয়া করে একটু পরুন ▼
শীতের এই তীব্রতাকে উপেক্ষা করার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আপনি যে পথ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন সেই পথে বসবাসরত মানুষগুলোর দিকে কি একটু খেয়াল করেছেন? হয়তো ব্যস্ততার মাঝে খেয়াল করা হয়ে উঠে না।
চলার পথে একটু থেমে, খেয়াল করুন তাদের দিকে। দেখতে পাবেন যে, শীতের তীব্রতাকে উপেক্ষা করার জন্য তাদের কেউ কেউ একটি চটের বস্তা গায়ে জাপড়ে শুয়ে রাত কাটানোর প্রহর গুনছে, কেউ আবার একটি পলিথিন ব্যাগকে আশ্রয় করে শুয়ে আছে, আবার কেউ শীতের তীব্রতাকে মেনে নিয়েই কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছে, কেউ আবার শুকনো খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে আর অপেক্ষা করছে উত্তপ্ত রবির আলোর জন্য। যা তাদের জন্য একটু উষ্ণতা বয়ে নিয়ে আসবে।

খোদ রাজধানীতেই এই রকম হলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর কি অবস্থা একবার কল্পনা করুন।
আপনাদের একটি মোটা কাপড় কোন অসহায় দরিদ্র মানুষকে দিলে আপনার কিছুই কমে যাবেনা । বরং আপনি তাকে দিবেন শীতে কষ্ট না পাওয়ার প্রতিশ্রুতি, বিনিময়ে ঐ মানুষটি দিবে ওনার হৃদয়ের উষ্ণতা।
আর সেই উপলব্ধি থেকে আমরা '"সেনবাগ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন""নামের একটি সেচ্ছাসেবক দল শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। আমরা এই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কিন্তু আমাদের পক্ষে একা তা করা সম্ভব নয় । তাই এই কার্যক্রমকে সফল করার জন্য সকলের আন্তরিকতা এবং একাগ্রতা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যদি গরম কাপড়, সোয়েটার,জ্যাকেট, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সহায়তা করে আমাদের সাহায্য করেন তাহলে আমাদের পক্ষে এই কাজ করা সহজ হয়ে যাবে ।
আপনার/ আপনাদের আর্থিক সাহায্য অথবা প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আপনি আমাদের কার্যক্রম সফল করতে পারেন।
আর্থিক সাহায্য পাঠান :-
বিকাশ (personal):
01878572597,01864090759

বন্ধন সেতো হয় না পুরোনো।

বন্ধন সেতো হয়না পুরনো সম্পর্কগুলোর বয়স হয়না কোন । চাওয়া- পাওয়াগুলো যায় না হারিয়ে অনুভূতি সেতো যায় না হারিয়ে । এক পা দুই পা করে পথ চলা নন্দিত পৃথিবীর পথ ধরে ।। কিছু কিছু প্রিয় মুখ, কিছু হাসি নিয়ে আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে । কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে মুহূর্তগুলো চোখ মেলে থাকে; চেনা কণ্ঠের সেই চেনা ডাকে সবটুকু চেতনা কান পেতে থাকে; প্রতি মুহূর্তে তাই আজ স্বপ্ন সাজাই ভালোবাসার স্পর্শ খুঁজে যাই ।। অদৃশ্য সূতোয় বাধা পড়ে প্রতিমুহূর্তে তাই স্বপ্ন সাজাই আর ভালবাসার সংজ্ঞা খুঁজে যাই ।

কবে খুজে পাবো আমি প্রেম????

আমার শব্দ যতো কোন এক কথাবন্ধুর কাছে
ভেসে ভেসে উড়ে যায়, দেখেও না দেখে সে!
আমি সেই স্নিত হাসি শুনে বুঝে যাই
সে আমার.. সে যে আমার শব্দে লাজুক
মুঠো বার্তায় ছুঁয়ে দিলাম আঙুলে লেখা সে প্রেম
ঘড়ির কাটার শেষ ঘরে এসে আবার তোমায় হারাতে
মুঠো বার্তায় ছুঁয়ে দিলাম আঙুলে লেখা সে প্রেম
স্পর্শ করবে এই আঙুল আমার, কবে খুঁজে পাবো আমি প্রেম?

Thursday, November 17, 2016

😞😞😞😞😞😞😞

জীবনটা গুছিয়ে দেওয়ার মত যখন কেউ
থাকে না,
তখনই জীবনটা এলোমেলো মনে হয়...
অনেকে মনে করে কেউ নেই বলে
কষ্টে আছে,
আসলে এলোমেলো জীবনের
একটা আলাদা রোমান্টিসিজম আছে,
কাউকে নিয়ে কল্পনা করা,
অজানা কারো ছবি মনে আঁকা,
কাউকে নিজের করে পাওয়ার এক তীব্র
আকাঙ্কখা,
সব মিলিয়ে ভালোইতো...তাই না....তারপরেও একটা শুন্নতা,,,,,,
Facebbok...

Tuesday, November 8, 2016

জামায়াত নয়া আমির মকবুলের যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে ফেনীতে তদন্ত দল

নভেম্বর ০৮ , ২০১৬
নিজস্ব প্রতিবেদক:-জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের ‘যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে’ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ফেনী পৌঁছেছে। সোমবার বিকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত দল ঢাকা থেকে ফেনী যায়।
পরে সন্ধ্যায় জামায়াতের আমির মকবুল আহমাদের বিরুদ্ধে ১৯৭১ এর যুদ্ধাপরাধের তথ্য-উপাত্ত অনুসন্ধানে ফেনী সার্কিট হাউজে তিনি (নুরুল ইসলাম) জেলার মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের কথা বলেন। ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে তদন্ত দল অনুসন্ধানের কাজ শুরু করবে। তদন্ত দল জেলার দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের মকবুল আহমাদের নির্দেশে হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যার ঘটনাস্থল ও একই এলাকার খুশিপুর গ্রামের আহসানউল্লাহ নামে অন্য এক মুক্তিযোদ্ধাকে হত্যার তথ্য, উপাত্ত সংগ্রহ ছাড়াও শহীদদের পরিবার ও প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলবেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, ‘মকবুল আহমাদের নির্দেশে ফেনীর স্থানীয় রাজাকার, আলবদর বাহিনীর সদস্যরা ফেনী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে নির্মমভাবে হত্যা করে। একইভাবে জেলার সর্বত্র মানবতাবিরোধী অপরাধ করে।’
দাগনভূঁঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালি এই তদন্ত দলের এই অনুসন্ধানের যাওয়ায় সন্তোষ প্রকাশ করে।
তিনি আরও বলেন, ‘মকবুল আহমাদের নির্দেশে রাজাকার মোশাররফ হোসেন মশা দাগনভূঁঞা উপজেলার খুশিপুর গ্রামের আহসান উল্লাহ নামে অন্য এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। রাজাকার মশা এখনও জীবিত আছে। তার বাড়ি একই উপজেলার সাফুয়া গ্রামে।’ এছাড়া মকবুলের নির্দেশেই দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যা করা হয়। এসব পরিবারের স্বজনেরা এই অমানবিক হত্যাকাণ্ডের সাক্ষি হয়ে আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির হিসাবে শপথ নেওয়ার পর ‘জামায়াতের নতুন আমির: ৭১-এর রাজাকার-কমান্ডার, আছে হত্যার অভিযোগও’ বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ করে। এর পরপরই মকবুল আহমাদের ‘যুদ্ধাপরাধ’ অনুসন্ধানের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সুত্র- বাংলা ট্রিবিউন

Monday, November 7, 2016

অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন by ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ। writer:FI ROBIN

ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ কর্তৃক।                      
▓ অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ::: ▓▓ . এই শীতে , আসুন কিছু অসহায় মানুষকে দেই একটু উষ্ণতা..... . সকলের সহায়তায় ইনশাআল্লাহ আমরা এবার শীতে ১০০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি।আমাদের এই কাজে আপনিও হতে পারেন একজন অংশীদার। এই মহৎ কাজের অংশীদার হতে পাঠিয়ে দিন আপনার আর্থিক সহায়তা আমাদের কাছে।
--------------------------------------------------------------- ◆◆◆ আমাদেরকে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন সরাসরি অথবা বিকাশের মাধ্যমে |পাঠাতে পারবেন যেকোন পরিমাণ অর্থ | . ◆◆◆ টাকা পাঠানোর শেষ তারিখ :০৯ডিসেম্বর ২০১৬ . ◆◆◆ আমাদের বিকাশ নাম্বার :01799599209 01864090759 (পার্সোনাল) টাকা পাঠানোর পূর্বে এবং পরে ফোন করে নিশ্চিত হোন | ◆◆◆ সরাসরি টাকা পাঠাতে যোগাযোগ করুন: 01878572597
ফেচবুকে আমরা

Friday, October 28, 2016

ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স গুপ এর নতুন কমিটি গঠনঃ এফ আই রবিন

ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ মানেই নোয়াখালীর একমাত্র বড বিনামূল্যে Blood donation group।
যার যাত্রা শুরু হয় ২০১১সাল থেকে কিন্তু দুঃখের বিষয় যদিও গ্রুপটি বিগত ছয় বছর ধরে সাধারণ মানুষকে বিনামূল্যে রক্ত দান করে আসছে কিন্তু ছিলনা তার কোনো আনুষ্ঠানিক কার্যক্রম বা কোনো প্রতিষ্ঠিত সংঘঠন । বিগত তিন বছর থেকে আজ অবধি মোট ১৫৪ ব্যাগ রক্ত দান করেছে কিন্তু যার ছিলনা কোনো লিখিত প্রমান বা রিপোর্ট।
তাই গ্রুপটির বিস্তার করার জন্য এবং সাধারন মানুষের কাছে আরো বেশি পরিমান সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আজ ২৮অক্টেবর ২০১৬ ইং তারিখে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে কমিটি গঠন করে এবং নতুন ভাবে কার্যক্রম শুরু করে।
যার প্রধান ও অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বিনামূল্যে  রক্ত দিয়ে জীবন বাচানো।
এবং প্রতিষ্ঠানটির শ্লোগান হচ্ছে ""করিবো রক্ত দান বাচাবো নতুন প্রান""।
.
সংঘঠন পরিচিতিঃ
প্রতিষ্ঠানটি অবস্থিত নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের বীরপাডায়।
সভাপতিঃমোঃসাব্বির রহমান
সহ সভাপতিঃ মোঃ আশরাফুল ইসলাম
সেক্রেটারি ঃ আজহারুল ইসলাম সৌরভ
অর্থ সম্পাদকঃ মোঃ ইমরান হোসেন
HRD সম্পাদকঃ মোঃ ইরফান খান
প্রচার সম্পাদকঃ মোঃ সহেল আলম
প্রকাশনা সম্পাদকঃ মোঃ নাঈমুল ইসলাম
অফিস সম্পাদকঃ ইমরান হোসেন।
.
বাংলাদেশের যেকোনো প্রান্তে রক্তের প্রয়োজনে একবার স্মরন করার অনুরোধ রইলো যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা প্রানপন চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য।
.
আর যদি কোনো ব্যক্তি সেচ্চায় প্রতিষ্ঠানটির সদস্য হতে আগ্রহী হোন তাহলে উপরে visiting card এ দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ রইলো।
ফেচবুকে আমরা

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post